রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পৌরসভার ৩ নং ওয়ার্ডে ড্রেন সংস্কার ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেন সংস্কার ও রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩জুলাই) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের সামনে (বিশ্বরোড মোড়) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। 

অনুষ্ঠানে ড্রেন সংস্কার ও রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য দেন, পৌরসভার মেয়র মুখলেসুর রহমান।

কোভিড-১৯ রেসপন্স ও রিকোভারি (এলজিসিআরআরপি) প্রজেক্টের আওতায় ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পে শহরের অক্ট্রয়মোড় থেকে শেহালা কলোনি পর্যন্ত ড্রেনের সংস্কার ও শেহালা কলোনির রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র (সংরক্ষিত কাউন্সিলর) নাজনীন ফাতেমা জিনিয়া।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল মাসুদসহ অন্যরা।

অনুষ্ঠানে ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম।  

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়নে জেলার জনপ্রতিনিধিসহ পৌর বাসির প্রতি সহযোগিতার আহব্বান জানান এবং স্মার্ট পৌরসভা গড়তে ও উন্নয়ন কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত