রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজে ৩ চাকার টোল আদায় বন্ধ

ছবি: সকালে দাড়িয়ে থাকা গাড়ি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ ঘোষণা। বিষয়ট নিশ্চিত করেন চাঁপাই নবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। 

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্রিজে টোলমুক্তর দাবিতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইসকসহ ৩ চাকার চালকরা ব্রিজের দুই পারের সড়ক বন্ধ করে দেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে সেনাবাহিনী ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু ৩ চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোলমুক্ত ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে সরকারি যে কোনো নির্দেশনা আসলে তা মানতে হবে বলেও জানানো হয়। তবে অন্যান্য যানবাহন পারাপারে টোল আদায় স্বাভাবিক থাকবে বলে জানান। এ ঘোষণাটি আসার পর আন্দোলনকারীরা রাস্তায় অবরোধ তুলে নেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশা চালক সংগঠনের সভাপতি মেজবাউল, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সিএনজি ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মেজবাউল হক ফারুক সহ 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত