রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাঙ্গার যাদুপুর মাত্র ২ হাজার ৫০০ টাকার জন্য বাদল আলী (৫৪) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত বাদল আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামাগ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে। পরে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানে হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় মাসখানেক আগে বাদলের ১২ বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে। কিন্তু কাজের টাকা না দিলে তার বাবা রিকশাচালক বাদল আলী কাজের ২ হাজার ৫০০ টাকা চাইতে গেলে তাকে বাড়ির ভেতরে নিয়ে পিটিয়ে গুরতর আহত করে।

পরে স্থানীয়রা মারামারি ছুটিয়ে  বাদল আলীকে পাঠিয়ে দেন। বাদল আলী বাড়ি যাওয়ার সময় পথে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এস. এম জাকারিয়া জানান, পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত মৃত্যুর কারণ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত