রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভারিং” শ্লোগাণে নবম ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ত্রৈ-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার।

এ সময় বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার টিমের স্কাউট ব্যক্তিত্ব প্রফেসর ড. আব্দুল মজিদ।

আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য চৌডালা জহুর আহমেদ মিঞা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম সম্পাদক, কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের শিক্ষক আবুল বাসার যুগ্ম সম্পাদক, রানীহাটি কলেজের শিক্ষক রায়হান আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

ছাড়া নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহা. মূসাকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম পদাধিকার বলে যথাক্রমে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত হন।

সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার আতাউর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ভবানীপুর দারুল হাদীস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিনসহ জেলা উপজেলার স্কাউটস রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত