সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুর রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।

এ সময় পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী এম. রিয়াসাদ ইসলাম, সিনিয়র উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুনসি, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, রহনপুর রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধশতাধিক স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সব অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…