সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


মুনিরুল ইসলাম মুনির

চাঁপাইনবাবগঞ্জে মামলায় নিহার কান্ত দাস নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

দণ্ডিত নিহার রাজশাহী জেলার তানোর উপজেলার পালপাড়া এলাকার শ্রী নিমাই কান্ত দাসের ছেলে।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ১২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭৭০ গ্রাম হেরোইনসহ শ্রী নিহার কান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই র‌্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদি হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. ওসমান গনি শ্রী নিহার কান্ত দাসকে অভিযুক্ত করে একই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…