রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাচ্ছে।

এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৪৯ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৪৯০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৩৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৩৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮০২ জন কার্ডধারীর জন্য ৩৩৮.০২০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৮৮ জন কার্ডধারীর জন্য ১৭৪.৮৮০ মেট্রিক টন চাল, নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৫ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৫০ মেট্রিক টন চাল।

জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানান, চালগুলো এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নীলুফা সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি জানান, সবাই যেন ভালোভাবে ঈদ উদ্যাপন করতে পারে সে জন্য নাচোল পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি ইউনিয়নে ১৭ হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…