রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দেড় শতাধিক দুস্থ পরিবার পেল ঈদ উপহার


শিবগঞ্জ প্রতিনিধি

‘‘ঈদের হাসি হোক সবার” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেছেন সুহৃদরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় তিনি বলেন, এটি একটি প্রশসংনীয় উদ্যোগ। প্রতিবছর এমন আয়োজন হলে সমাজের অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের সদস্যরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে। আগামীতে যেন এমন উদ্যোগ অব্যহত রাখবে সুহৃদ সমাবেশ।

এদিকে ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা খাতুনকে লেখাপড়ার জন্য এককালিন দশ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তার পিতা অসুস্থ হওয়ায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে যাওয়ায় দাখিল পরীক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেয় সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল। এছাড়া একই মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থীকে দেড় হাজার টাকা দেয়া হয়।

অন্যদিকে কালুপুর গ্রামের তিন মেয়ের জননী বিধবা নারী জাহানারা বলেন, ‘‘এই ঈদে এখন পর্যন্ত কেহ খোঁজ খবর নেয়নি। সাত রকমের ঈদ সামগ্রী পাওয়ায় ঈদের দিন রান্না করে খাবার খেয়ে আনন্দে কাটাতে পারব’’।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুর রউফ, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলমগীর জুয়েল, সাইফুল ইসলাম, সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক এসএম মহিউদ্দিন, প্রচার সম্পাদক রায়হান আলী, সদস্য ইসরাইল হোসেন ও সদস্য আতিক ইসলাম সিকো প্রমূখ।

শেষে অসহায়, রিকশাচালক ও ছিন্নমূল মানুষসহ দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…