রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি পরিচয়ে ছিনতাইকালে পাবলিকের গণধোলাই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় এক প্রতারকে গণধোলাই দেয়ার ঘটনা ঘটছে। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের ২৭ হাজার টাকা ছিনতাই করে।

একপর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাশারের ছেলে মশিউর রহমান।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছিল। আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম। আজ জামতলা এলাকায় আবারও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এখন সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…