রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ


শিবগঞ্জ প্রতিনিধি

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে উপজেলার শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা।

ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…