রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সাইম (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. শাহীন আলম আজম (২৩)।

গত রবিবার রাত ১০টায় জেলা শহরের কালীতলা এলাকায় ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে।

জেলা ডিএনসি’র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টায় শহরের কালীতলা এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা মো. সাইমকেকে ৪০ বোতল ও মো. শাহীন আলম আজমকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…