রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়িচালকদের প্রশিক্ষণ। বুধবার ৯ই এপ্রিল সকাল ১১ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি ( বিআরটিএ )'র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটি এর অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ( বিআরটিএ ) সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন বিআরটিএর কর্মচারীবৃন্দ।

বক্তারা পেশাজীবি চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, একটানা গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।

বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক তার বক্তব্যে বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবীচালক অংশ গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…