রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

আজ সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত “নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত “প্রত্যাশা-২” প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বলেন, “ব্র্যাকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের বিদেশফেরত ব্যক্তিরা এখন যথাযথ সেবা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকেও যতটা সম্ভব সহযোগিতা করা হবে এবং মাঠপর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক জ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রশিদ। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সব ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশফেরত অভিবাসীরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর আশিকুজ্জামান। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও “প্রত্যাশা-২” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আশিকুজ্জামান বলেন, “প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত হবেন। পাশাপাশি বিদেশফেরতদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা প্রদান অব্যাহত রয়েছে।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…