রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে জখম


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে পিটিয়ে জখম করেছে গৃহবধূ সালমা কে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিন বছর পূর্বে গৃহবধূ সালমার বিয়ে হয় উপজেলার ছত্রাজিতপুর ভাটোটোলা এলাকার ভিখু মোড়লের ছেলে নাঈমের সাথে। নাঈম মাঝেমধ্যে স্ত্রী সালমাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে ।

গত মঙ্গলবার ২২ এপ্রিল সকালবেলায় যৌতুকের টাকা চেয়ে বাবার বাড়িতে ফোন করতে বলে। সালমা রাজি না হলে সালমাকে বেধড়ক মারধর করে। এতে সালমা শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

গৃহবধূ সালমা ছত্রাজিতপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে, তিন বছর পূর্বে সালমার সাথে নাঈমের ইসলামী শরীয় মোতাবেক বিবাহের আবদ্ধ হয় নাঈম সালমা দম্পতির একটি ১৮ মাসের বাচ্চাও রয়েছে।

গতকাল বুধবার সকাল ১১:০০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় সালমা বেডে শুয়ে কাতরাচ্ছে এবং মাথা ব্যান্ডের রয়েছে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার স্বামী পুরো শরীরে ও মাথায় আঘাত করেছে মাথা কেটে গিয়েছে কয়েকটা সেলাই দেওয়া আছে। এ বিষয়ে স্বামী নায়েমের মুঠোফোনের ফোন দিলে ফোনটি রিসিভ করেননি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…