রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন সহ ভুয়া সাংবাদিক শ্যামল গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য জানান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকষ আভিযানিক দল সোমবার সকাল ৮ টায় পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক ১৩০ গ্রাম হেরোইন এবং নগদ ৬৩ হাজার ৪ শত ১০ টাকা ও হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধারসহ শ্যামলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…