রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে আম উৎপাদনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার ভোলাহাট উপজেলার আম ব্যবসায়ী সমিতিতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহা. ইয়াজদানী আলীম আররাজী জর্জ।

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিমসহ অন্যরা।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম।

কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা।

প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…