রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ১৫ মন ওজনের ভোলাহাটের সম্রাট


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ১৫ মণ ওজনের বিশাল দানব আকৃতির চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন, বড় জামবাড়িয়া গুচ্ছ গ্রামের সম্রাট নামের ফ্লাক ভি জাতের ষাঁড়টি।

ষাঁড় মালিক গোলাপ জানান আজ থেকে আড়াই বছর পূর্বে আমার বাড়িতে পালিত গাভি থেকে বীজের মাধ্যমে ফ্লাক ভি জাতের ষাঁড় টি জন্ম নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও উচ্চতা ৫ ফুট উচ্চতার এই ষাঁড় টি দীর্ঘ আড়াই বছর ধরে লালন পালন করে আসছি। আমি এক জন দরিদ্র মানুষ গুচ্ছ গ্রামে বসবাস করি তাকে প্রতিদিন দেশীয় খাবার ব্যান্ড, লালি, খড়, ভুসি, ভুট্টা ও মাঝে মধ্যে আপেল, কলা, খাজুরসহ প্রতিদিন সাতশত টাকার খাবার দিতে গিয়ে আমার দুইটি মাঝারি সাইজের ষাঁড় গরু ও একটি বাগান বিক্রি করতে হয়েছে।

গোলাপ আরও জানান কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রস্তুত ষাঁড়টির ওজন এখন ১৫ মণ হবে বলে তিনি ধারণা করছেন। ভোলাহাটে সম্রাট কে অনেক যত্নের সাথে লালন পালন করা হয়েছে এ কারণেই সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ষাঁড়টি বলে দাবি গোলাপের।

স্থানীয়রা জানান গোপাল ষাঁড় টি বড় করতে অনেক পরিশ্রম এবং অনেক টাকা ব্যয় করেছে সে একজন গরিব মানুষ ষাঁড়টি কে ঘিরে তার অনেক স্বপ্ন এবং আমাদের চাওয়া সে যেন ন্যায্যমূল্য ষাঁড়টি বিক্রি করতে পারে।

গোলাপ জানান অনেক টাকা ব্যয় করে ষাঁড় টি এতো বড় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন বিক্রি করতে পারলেই আমার স্বপ্ন পূরণ হবে। ষাঁড়টিকে এতো বড় করতে পারবো সেটা কখনোই ভাবিনি।

কোন ভাই কোরবানি জন্য বা খামারে লালন পালন করার জন্য আমার ষাঁড় টি ক্রয় করতে চাইলে সরাসরি দেখে শুনে দামদার করে নিয়ে যেতে পারেন নিম্নে আমার যোগাযোগ নম্বর দেওয়া হলঃ গোলাপ +০১৭৮২৯৮৯৮৪১।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…