রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৪ মে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ ও মানববন্ধন বিষয়ে সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী নয়,সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবী আদায়ে ১৪ মে বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী’র বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

১৩ মে ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা।

আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম,সুজনের জেলা সহ- সভাপতিঃ মোঃ মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদকঃ মুনিরুল ইসলাম মুনির,জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ,সাধারণ সম্পাদক জারিফ হোসেন,সুজনের পৌরসভার সভাপতি মোঃ জমশেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব,যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের ৮ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলার সকল স্তরের জনগণ কে বুধবারের অবরোধ কর্মসূচীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…