রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু মা আহত


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের গুলবাগ মহল্লায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে মিজানুর রহমান মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মা সুফিয়া আহত হয়। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা টি ঘটে। নিহত মিজান পৌর এলাকার শিবতলা নতুন পাড়ার মনিরুল ইসলাম মনোয়ারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মতিউর রহমান জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয় এবং তাঁর মা আহত হন।

স্থানীয়রা জানায়, বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে প্রতিবেশীরা দ্রুত আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…