রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাববন্ধনে সভাপতিত্ব করেন এ.বি.এম.গোলাম কিবরিয়া।

মানবন্ধনে বক্তব্যে রাখেন, শিক্ষক মোঃ ওয়ালিদ হাসান, সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ, মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস সামাদ বাদশা, ফিল্ড সুপারভাইজার মুহাঃ আনোয়ারুল হক, ইমাম খতিব মাওলানা মোঃ মুখতার আলী, মাওলানা মোঃ আবুজার গিফারী, মাওলানা মোঃ ওমর ফারুক, আব্দুস সামাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।


বক্তারা বলেন, গত ৫মে তাদের বেতন-ভাতা প্রদান করার কথা ছিলো কিন্তু তা হয় নি যা খুব কষ্ট ও হতাশার বিষয়। গত ইদুল ফিতরের প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি।

তারা আরো বলেন, বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা'র পূর্বে তাঁদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

দাবিসমূহ-

০১। জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা'র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে।

০২। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে।

০৩। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে।

০৪। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে।

০৫। শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…