রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দোকানদার হত্যা মামলায় আসামির যাবজ্জীবন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১৫৫ টাকা পাওনা নিয়ে বিবাদের জেরে দোকানদার রমজান আলীকে হত্যার দায়ে নুর আমিন (২৯) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা ও করা হয়েছে, যা না দিলে ৬ মাস অতিরিক্ত কারাবাস করতে হবে।

রবিবার (১৮ মে) দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিকে উপস্থিত থেকে এই রায় ঘোষণা করেন।

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়ায় নুর আমিন ও রমজান আলীর মধ্যে ১৫৫ টাকা পাওনা নিয়ে তর্ক বাধে। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে নুর আমিন দোকানের রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা রমজান আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যার মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল হক ২০২০ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে দায়রা জজ মো. মিজানুর রহমান নুর আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়, যা অনাদায়ে আরও ৬ মাস সাজা বাড়বে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…