শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গ্রাম আদালত বিষয়ক মনাকষা-বিনোদপুর ব্যাচের প্রশিক্ষণের সমাপনী


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ক তৃতীয় ব্যাচে দুইদিনব্যাপী মনাকষা ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজাহার আলী।

এ সময় তিনি বলেন, গ্রাম আদালত একটি সরকারী সেবা। ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করেছে। এ

তে আরো প্রশিক্ষক ছিলেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। এছাড়া প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৫৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…