শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখা, সদর উপজেলা। শনিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টায় কল্যাণী মহিলা সংসদ ভবনের মর্জিনা হক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোসাম্মাৎ ফারুকা বেগম।

প্রধান অতিথি বলেন, হলদে পাখি কার্যক্রম শিশুদের নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। সভায় সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাজের সার্বিক সহযোগিতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

এসময় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা নাসরিন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…