শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‌্যাবের যৌথ অভিযানে বাশেদ হত্যা মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি বগুড়া RAB-12, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে গোমস্তাপুরের বাশেদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ জুন বুধবার দুপুর ২ ঘটিকার সময় বগুড়া জেলা সদর থানাধীন কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা হতে গ্রেফতার করে। পালাতক আসামী মোঃ মেসবাউল হক (৩৫) গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মোঃ এসলাম এর ছেলে ।

ঘটনা সূত্রে জানা যায়, ইং ০৯/০৬/২০১৫ তারিখ সময় অনুমান ১০.০০ ঘটিকার সময় ধৃত আসামীসহ অন্যান্য এজাহারনামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউপিস্থ সুবইল গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে বাদিনীর চাচাতো ভাই মোঃ নাহিদ আলীর বসতবাড়ীর ভিতরে ও বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বাদিনীর বাবা মোহা: আব্দুল বাশেদ আলী’কে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর স্বজোরে আঘাত করে। উক্ত আঘাত ভিকটিমের মাথার মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারী মারপিট করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় এজাহারনামীয় অন্যান্য আসামীগণের মারপিটের ফলে বাদীর চাচী ও চাচাতো ভাই আহত হয়।

উক্ত ঘটনায় ভিকটিম মৃত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৩৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…