শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইসলামী ব্যাংক নাচোল উপশাখার শুভ উদ্ভোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আধুনিক, সহজ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২৭১তম নাচোল উপশাখার উদ্বোধন করা হয়। এটি ব্যাংকের রহনপুর শাখার অধীনে পরিচালিত হবে। ২৫ জুন ২০২৫, বুধবার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মুহাম্মাদ নুরুল করিম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের রহনপুর শাখাপ্রধান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহক ও অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন রহনপুর পিএম কলেজের সিনিয়র প্রভাষক ড. মোঃ মিজানুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল কাদের সৈকত, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খাইরুল ইসলাম ও পরিচালক মোঃ রাইহানুল ইসলাম লুনা, নাচোল উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবক ইয়াহহিয়া খালেদ, নাচোল মহিলা কলেজের প্রিন্সিপাল মোঃ ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসাহাক এবং নাচোল বেগম মহসীন মহিলা ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ এবং নাচোল উপশাখা ইনচার্জ মোঃ হামিদুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুস শাকুর।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…