শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস পুকরের লীজ বাতিলের দাবীতে ভুক্তভূগি নারী-পুরুষরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ ৩০ জুন সোমবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে উপজেলার বরেন্দা গ্রামের হিন্দু-মুসলিম জনসাধারণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব আতাউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী বিচিত্রা তীর্কি, পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমরোম, জাতীয় যুব সংহতির সদস্য সহিদুল ইসলাম, বরেন্দা গ্রামের নূরনবী মাষ্টার ও বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ’র সদস্য তাজুদ্দীন ফটিক।

বক্তরা বলেন, বরেন্দা মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৫৪ দাগের ৯.৭২(একর) আয়তনের নেজামপুর ইউপির বরেন্দা গ্রামের (প্রায় ৩০ বিঘা) ঐতিহ্যবাহী “সুতিহার দিঘি”টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে লীজ নিয়ে দীর্ঘদিন যাবত বরেন্দা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন ও হিন্দু সম্প্রদায়ের মন্দির, স্মশান এর উন্নয়ন এবং বিবাহ ও মৃত্যুতে ওই পুকুরের মাছ ব্যবহার করে আসছিল। উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি বাংলা ১৪৩২সনের জন্য তিন বছর মেয়াদে পুকুর লীজের আবেদন আহ্বান করলে ওই গ্রামের অর্থাৎ বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ লীজে অংশগ্রহণ করে।

গ্রামবাসীর অভিযোগ, গ্রাম সন্নিকটের বরেন্দা গ্রামের সমিতির অনুকুলে লীজ না দিয়ে লীজের নীতিমালা উপেক্ষা করে নাচোলের পুকুর সিন্ডিকেটের হোতা আওয়ামী প্যানেলের সাবেক কাউন্সিলর আকবর আলীর প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে লীজ প্রদান করেন। লীজ নীতিমিলিা উপেক্ষা করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি দুরের সমিতিকে লীজ প্রদান করার বিরুদ্ধে বরেন্দা গ্রামের প্রায় ৫শতাধীক হিন্দু-মুসলিম নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যবস্তাপনা কমিটির সভাপতি ও উপজেরা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, লীজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক মহদয়ের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…