সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রুহুল আমিন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেলার শিবগঞ্জের সোনামসজিদ-শিয়ালমারা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫০ গ্রাম হেরোইনসহ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩ জন পালিয়ে যায়।

ওই দিন ৫৯ বিজিবির হাবিলদার আব্দুল আলিম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ২২ অক্টোবর রুহুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ দেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…