শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাকিবের বার্ষিক আয় ৫ কোটি টাকা, ব্যাংক লোন ৩১ কোটি


News Desk

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় আয়-ব্যায়ের হিসাব দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাকিব আল হাসান। তিনি তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা।

বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। আজ সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস। সাকিব ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা।

শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।

ইস্টার্ন ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের সম্মেলন কক্ষে মাগুরার দুটি আসনের মনোনয়নের বাছাই চলছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ০ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত