সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কারওয়ান বাজারে নারী মাদক কারবারি গ্রেফতার

সংগৃহীত

নিউজ ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে জোসনা বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজার শুঁটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।

তিনি জানান, গ্রেফতার জোসনা কারওয়ান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা কারবারি। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘোরেন। এর আড়ালেই গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। ওসি মহসীন আরও জানান, তার স্বামী মাদকসেবী।

স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যান। জোসনা গ্রেফতার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…