সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১২ঘণ্টায় চার বাসে আগুন

সংগৃহীত

নিউজ ডেস্ক

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগে ১২ঘণ্টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে তিন বাসে ও কুমিল্লায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে। তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৯টি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…