শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিএন‌জি চালক‌কে অর্ধনগ্ন করা এসআই প্রত্যাহার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জিতে পর্দা না থাকায় চাল‌কের কাপড় খু‌লে অর্ধনগ্ন করা সেই এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত্যাহার ক‌রা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৯ জানুয়া‌রি) ‌বি‌কে‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ। জানা‌ গে‌ছে, রা‌তে টহল দেওয়ার জন্য আনা সিএন‌জি‌র একপা‌শে পর্দা না থাকায় ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসান চালকের শরী‌রে জামা-কাপড় খু‌লে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় ক‌রি‌য়ে রা‌খে।

প‌রে ঘটনা‌টি শ্রমিক সংঘঠ‌নে জানা‌লে অন্য চালকরা ক্ষুব্ধ হ‌য়ে বিক্ষোভ ক‌রেন। ‌প‌রে এ নি‌য়ে গণমাধ্যমগু‌লো‌তে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর তা‌ৎক্ষ‌ণিক বদ‌লির নি‌র্দেশ দেয় জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এরপরই শুক্রবার তা‌কে থানা থেকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হয়। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ জানান, পু‌লি‌শ সুপা‌রের নি‌র্দেশে এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত্যাহার ক‌রে নি‌য়ে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হ‌য়ে‌ছে। তি‌নি দুপু‌রেই থানা ত্যাগ ক‌রে‌ছেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়া‌রি রা‌ত ১১টার‌ দি‌কে টহলের জন্য আনা সিএন‌জির চালক‌কে গা‌ড়ির পর্দা না থাকায় জামা-কাপড় খু‌লে সড়‌কের ওপর দাঁড় ক‌রি‌য়ে শা‌স্তি দেন এসআই হা‌সিবুল হাসান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৫৩ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত