শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শিবগঞ্জ উপজেলায় সিনিয়র গ্রুপে আদিনা কলেজ চ্যাম্পিয়ন


শিবগঞ্জ প্রতিনিধি

"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি শিবগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্য বিজ্ঞান মেলা ২০২৬।

এই মেলায় উপজেলার স্কুল-কলেজ সমূহ অংশগ্রহণ করে।

গত ৯ ও ১০ এপ্রিল শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষার্থীরা ইলেকট্রিসিটি জেনারেশন থ্রু প্রেসার ও ইনফিউশন প্রডাকশন উইথ হুইল প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসা অর্জন করে। প্রজেক্ট মূল্যায়ন করে বিচারকমণ্ডলী আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রজেক্টকে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করে।

প্রজেক্ট প্রস্তুত করে কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী মোসাঃ তনিমা খাতুন, মোঃ নাসিম আলী, মোঃ ফাহিম মুনতাসির, মোঃ সোহেল রানা ও মোসাঃ আয়েশা সিদ্দিকা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল। কলেজের সাফল্যে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইমানুল হক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত