রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র আয়োজনে পেশাদার চালকদের প্রশিক্ষণ প্রদান


মোঃ আক্তারুজ্জামান

"গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এর আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: আনজিম মাকসুদ, ট্রাফিক ইন্সপেক্টর মো: হামিদুল ইসলাম, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মো: সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা, বিআরটিএ এর কর্মচারীবৃন্দ।

সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ২৩ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত