সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত: রুমানা আলী

সংগৃহীত

নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

তিনি বলেন, দেশের সরকারি কর্মচারীদের প্রায় এক-চতুর্থাংশ প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য। তাদের অন্তহীন প্রয়াস বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উত্তরণে ব্যাপক অবদান রেখেছে। ফলে প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন প্রথমবার তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যান। রুমানা আলী বলেন, প্রাথমিক শিক্ষায় এ পর্যন্ত আমাদের যে বিশাল অর্জন, সে ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট নাগরিক তৈরির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতেও কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাহবুবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ উদ্বোধন করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…