সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ


নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত হওয়া দুটি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের স্থগিত পরীক্ষাটি ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষাটি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২৬ এবং ২৮ নভেম্বরের পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যার কারণে পরবর্তী সময়ে ২টি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…