শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন: ক্যাটরিনা


মোঃ জমশেদ আলী


বিনোদন ডেস্ক

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়সহ নানা বিষয়ে সব সময়েই থাকেন আলোচনায়। তবে সম্প্রতি আলোচনার তুঙ্গে।   সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ সিনেমায় তার অ্যাকশন-রোমান্সে ডুবে আছেন সিনেপ্রেমীরা। তোয়ালে জড়িয়ে ক্যাটরিনার মারপিটের দৃশ্য সিনেপ্রেমীদের মনে ধরেছে। নায়ক-ভিলেনদের মতোই অ্যাকশন দৃশ্যে দারুণ পারদর্শী এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এখন পর্যন্ত স্টান্টগুলি করতে গিয়ে বডি ডাবলের ব্যবহার করেননি ক্যাটরিনা। আর এমন এক অ্যাকশনে দৃশ্যে শুট করতে গিয়ে মরতে বসেছিলেন তিনি।   মাঝ আকাশে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী। সেই দৃশ্যের কথা জানাতে গিয়েই ক্যাটরিনা বললেন, মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন। তিনি বলেন, ‘চোখ বন্ধ করে ফেলেছিলাম। ঈশ্বরকে ডাকছিলাম। আর খালি একজনের কথাই মনে পড়ছিল। তিনি আমার মা। মনে হচ্ছিল, মা ঠিক থাকবে তো!’  মূলত হেলিকপ্টারের ভেতরে স্টান্ট করতে গিয়ে এই ভয়ানক বিপদে পড়েন অভিনেত্রী। মাঝ আকাশে হঠাৎ শুরু হয় ঝড়। নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টার, দ্রুত নামতে থাকে নিচের দিকে। ভয় পেয়ে যান ক্যাটরিনা।  ভাবতে থাকেন হেলিকপ্টার হয়তো ক্রাশ করবে। তবে শেষমেশ বেঁচে ফেরেন ক্যাটরিনা। কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি কিছুতেই।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২০ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত