সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাহ্নবীর শরীরের বিউটি স্পট দেখতে চেয়ে ক্ষুদেবার্তা

সংগৃহীত

নিউজ ডেস্ক

হঠাৎ করে আলোচনায় এসেছেন বলিউডের নতুন প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। ‘কফি উইথ করণ’র সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা দুই বোন। এরপর থেকেই তারা চর্চায় রয়েছেন। আলোচিত এ চ্যাট শোয়ের বিখ্যাত ব়্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতটা সম্ভব সত্যি কথাটি তুলে ধরবেন।

তার বোন খুশি প্রথমবারের মতো এ শোয়ে উপস্থিত ছিলেন। তবে জাহ্নবী এর আগেও কয়েকবার কফি উইথ করণে আসলেও কফি হ্যাম্পার জেতার সুযোগ আসেনি। সেই রাউন্ডেই জাহ্নবীর এক উত্তর শুনে অবাক করণ থেকে শুরু করে তার ভক্তরা। করণ যখন জাহ্নবীকে তার কাছে আসা কোনো অভিনেতার পক্ষ থেকে পাওয়া ‘ফ্লার্টি মেসেজ’ সম্পর্কে জানতে চান, তখন জাহ্নবীর উত্তর শুনে অবাক হয়ে যান পরিচালক-প্রযোজক। খুশিকে সতর্ক করে দিয়ে জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় তুমি আমার কথা শুনে চিৎকার করবে।’

এরপর তিনি করণকে মেসেজটি সম্পর্কে বলেন, এক ব্যক্তি তাকে মেসেজ করে আমি কি আপনার সমস্ত বিউটি স্পট দেখতে পারি? জাহ্নবীর এ কথা শুনে হাসতে হাসতে করণ জানতে চান, তার কত সুন্দর জায়গা রয়েছে। ব়্যাপিড ফায়ার রাউন্ডে, করণ জাহ্নবীর সঙ্গে একটি গেম খেলেন এবং তাকে বলিউডের কিছু অভিনেতার সঙ্গে কাজ করার বিষয়ে খুশির জন্য একটি পরামর্শ শেয়ার করতে বলেছিলেন। বরুণ ধাওয়ান সম্পর্কে জানতে চাইলে জাহ্নবী বলেন, ‘বেবিসিটিংয়ের জন্য রেডি হয়ে যাও’।

২০২৩ সালে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন জাহ্নবী ও বরুণ। জাহ্নবীকে অনন্যা পান্ডে সম্পর্কে এই প্রশ্ন করা হলে, জাহ্নবী বলেন, ‘এটা নিশ্চিত করো যাতে দুজনেই এক ছেলের সঙ্গে প্রেম না কর’। খুশি ও অনন্যা দুজনেই ঈশান খট্টরের সঙ্গে প্রেম করেছেন। ২০১৮ সালে ঈশানের সঙ্গে হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে জাহ্নবীর।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…