শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙন নিয়ে নতুন বিতর্ক

সংগৃহীত

নিউজ ডেস্ক

বলিউডের বাতাসে কান পাতলেই এখন শোনা যায় বচ্চন পরিবারের অশান্তি নিয়ে বিভিন্ন কথা। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ঘর ভেঙে যাচ্ছে নিয়ে সরগরম বলিউড।

যদিও এখন পর্যন্ত মন্তব্য করেননি বচ্চন পরিবারের কোনো সদস্য। তবে সম্প্রতি শোনা যায় ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চনও তাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন। তবে এত ঘটনার পরেও বচ্চন পরিবারের সবাইকে একসঙ্গে দেখা গেছে কয়েকটি অনুষ্ঠানে। কখনো ‘আর্চিজ’ সিনেমা প্রিমিয়ারে, কখনো আবার আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে। আবার স্বামীর কবাডি টিমের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। ক্যামেরার সামনে যতই স্বাভাবিক থাকুক সব কিছু, বিচ্ছেদের জল্পনা যেন জিইয়ে রেখেছেন অভিষেক।

ঐশ্বরিয়ার সাম্প্রতিক পোস্ট সেই বিতর্ক যেন আরও বাড়িয়ে দিয়েছে। গত বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তারপর থেকেই নাকি তাদের সংসারে ভাঙনের আঁচ। তবে সেই গুঞ্জন বলিউডে ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। এর মাঝেই ব্যর্থতা নিয়ে পোস্ট দিয়েছেন অভিষেক। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ব্যর্থতার ভয় কখনো কখনো স্বপ্ন নষ্ট করে দেয়। কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলে স্বপ্ন সত্যি হয়।’ অভিষেকের এ পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে তুমুল আলোচনা শুরু হয়। অভিষেক হয়তো ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। তবে আসল ঘটনা কী ঘটেছে, তা শুধু বচ্চন পরিবারই বলতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত