সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভালোবাসা দিবসে অন্যের সঙ্গে অক্ষয়, হাতেনাতে ধরলেন টুইঙ্কেল

সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার। অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধার পর অভিনয় ছাড়েন টুইঙ্কেল। এ মুহূর্তে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তবে তার হাস্যরসের কদর করেন বলিউডের প্রায় সবাই।

এবার ভালোবাসা দিবসে স্বামীর কীর্তি ফাঁস করলেন টুইঙ্কেল। জানালেন কার সঙ্গে ‘ভ্যালেন্টাইন্স ডে’ কাটাচ্ছেন অভিনেতা। টুইঙ্কেল নিজের সামাজিক মাধ্যমের পাতায় অক্ষয়ের সঙ্গে তার ভালোবাসার মানুষটির ছবি দিয়ে লেখেন, ‘আজকের দিনটা ও তার সঙ্গেই কাটাচ্ছে, যাকে আমার থেকেও বেশি ভালোবাসে।’’ সেই মানুষটি হলেন টাইগার শ্রফ। আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ শুটিং শুরু হয়েছে। বড়ে মিঞা হচ্ছেন অক্ষয় কুমার, ছোটে মিঞার ভূমিকায় টাইগার শ্রফ। বেশ কিছু দিন ধরেই জর্ডানে চলছে ছবির শুটিং। এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাদের। টুইঙ্কেল যে ছবিটি দিয়েছেন তার ও টাইগারের সেখানেই শরীর চর্চায় মগ্ন ছিলেন দুই তারকা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…