সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

সংগৃহীত

নিউজ ডেস্ক

হিন্দি সিনেমায় কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে নিজের জীবনের এই ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা নিজেই জানিয়েছিলেন রণবীর সিং।

খবর এবিপিলাইভ-এর নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর একের পর এক প্রকাশ্যে আসে যৌন হয়রানি নিয়ে নানা ঘটনা। উঠে এসেছিল বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তবে সেই কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। সেই রকম কিছু তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে।

এক প্রযোজক তাঁকে বাড়িতে ডেকে তাঁর গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাঁকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাঁকে নিয়ে যান এক নিভৃত স্থানে। সেখানেই তাঁকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তাঁর পছন্দ। এককথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন।’ সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর। মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…