সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন

সংগৃহীত

নিউজ ডেস্ক

ভারতের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন লেগেছে বলে জানা গেছে। প্রথমে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা মেকআপ ভ্যানে আগুন লাগে।

সেই আগুন পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লেগে যায়। মেকআপ ভ্যানের এসি থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

রাজারহাটের ডিআরআর স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি মেকআপ ভ্যান। এখানেই ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘সারেগামাপা’র মতো রিয়েলিটি শোগুলোর শুটিং হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিমেষে ভস্মীভূত হয়ে যায় মেকআপ ভ্যানগুলো। সকাল সাড়ে ১১টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, প্রথমে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লেগে যায়। মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে সোমবার থেকে এই স্টুডিওতেই শুটিং হওয়ার কথা ছিল ‘সারেগামাপা’র। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’র পক্ষ থেকে ‘সারেগামাপা’র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি কেবলমাত্র ফিরেছি দিল্লি থেকে, তাই এখনই কিছু বলতে পারব না।’ আগুন লাগার ঘটনা অনুমান করতেই স্টুডিওর কর্মীরা সামনের জলাশয় থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে দমকল পৌঁছতে বেশ দেরি হয়ে যায়। যতক্ষণে সেখানে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছায় ততক্ষণে স্টুডিওর মেকআপ ভ্যান দুটি পুড়ে ছাই হয়ে যায়।

দমকল দেরিতে পৌঁছনোর কারণে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পুরো ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…