সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন যে রেকর্ড গড়ল ‘কল্কি’

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। চলতি বছরের এটিই প্রথম ছবি, যা ৫০০ কোটি রুপি আয় পার করেছে। গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। চলতি মাসেই ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। তাঁর আগে নতুন রেকর্ড গড়ল ছবিটি। খবর হিন্দুস্তান টাইমসের।

নতুন খবর অনুযায়ী, ‘কল্কি’ আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে।

ভারতের প্রেক্ষাগৃহ থেকে ৪০ দিনে ‘কল্কি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি। অন্যদিকে অ্যাটলির ‘জওয়ান’-এর আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি।

ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৭ জুন মুক্তির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি। ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন, বিজয় দেবরাকোন্ডা, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…