সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫৮ কোটি টাকার ফ্ল্যাট কেন ছাড়লেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত


নিউজ ডেস্ক

সাদা দেওয়ালে টাঙানো পেইন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে মীরা রাজপুত। এমনই সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি।

২০১৮ সালে মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রমুখী একটি ডুপ্লেতে দুই ছেলেমেয়ে নিয়ে সংসার পাতেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ৫০০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ৫৮ কোটি টাকা। শাহিদ-মীরা এই সাধের ফ্ল্যাটে বসেই দীপাবলি থেকে দেওর ঈশানের জন্মদিন, অনেক স্মৃতি সাজিয়েছেন।

এবার সেই ফ্ল্যাট নাকি ছেড়ে দিচ্ছেন তারা। আগামী পাঁচ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া দিয়েছে। ১.২৩ কোটি টাকার প্রাথমিক আমানত ছাড়াও প্রতি মাসে ২০.৫ লাখ টাকা ভাড়া পাবেন শাহিদ। মাসিক এই ভাড়ার অঙ্কটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

৫ বছর মেয়াদ শেষে অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া দাঁড়াবে ২৩.৯৮ লাখ টাকা। শাহিদের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এক নামী বহুজাতিক সংস্থার কর্মকর্তা।

কিন্তু হঠাৎ বাসা বদল করলেন কেন শাহিদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত পাঁচ বছরে এখনও পর্যন্ত শাহিদের সবচেয়ে বড় হিট ‘কবীর সিংহ’। তার পর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এছাড়া ওটিটি সিরিজ ‘ফার্জি’-তে দেখা গিয়েছে তাকে। অর্থনৈতিক কারণেই কি বাসা বদল করলেন শাহিদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে!

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…