শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছয় দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন


News Desk

অনলাইন ডেক্সঃ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য এক বছর দেশটিতে ভিসামুক্ত ভ্রমণের পরীক্ষা সুযোগ দেওয়া হবে।  এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত দেশটিতে ভিসা ছাড়াই ব্যবসা বা ভ্রমণ করতে পারবেন।খবর বিবিসির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেন, চীনের উন্নয়নকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেরই চীনে প্রবেশ করতে ভিসার প্রয়োজন হয়। তবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করে দিয়েছে চীন সরকার। এসব দেশের নাগরিকরা ১৫ দিনের বেশি সময় ভিসা ছাড়া চীনে ব্যবসা ও ভ্রমণ করতে পারেন। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল চীন। তিন বছর পর এ বছর মার্চে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। মহামারীর আগে প্রতি বছর লাখো আন্তর্জাতিক দর্শনার্থী চীনে ভ্রমণ করতো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২০ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত