শনিবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে আছেন যারা

সংগৃহীত

নিউজ ডেস্ক

এবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো আইসিসি। ২০২৩ সালের বর্ষসেরা (পুরুষ) পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খাজা এবং ইংল্যান্ডের জো রুট। ২০১৬ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন অশ্বিন। রুট জিতেছিলেন ২০২১ সালে। দুজনই দ্বিতীয়বার বর্ষসেরা হওয়ার দৌড়ে। উসমান খাজা আগেরবারও বর্ষসেরার মনোনয়নে ছিলেন।

তবে জিততে পারেননি। ২০২৩ সালে টেস্টে দারুণ সময় কেটেছে অশ্বিনের। ৭ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। তিনি টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে আছেন এক নম্বরে। ট্রাভিস হেড বছরে ১২ টেস্ট খেলে করেছেন ৯১৯ রান। অসি এই ওপেনার জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবং অ্যাশেজ। তার স্বদেশি উসমান খাজা ১৩ টেস্টে করেছেন ১২১০ রান। তিনি টানা দ্বিতীয় বছর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুটেরও বছরটা ভালো কেটেছে। ৮ টেস্টে করেছেন ৭৮৭ রান। বল হাতে নিয়েছেন ৮টি উইকেটও।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত