সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল

সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তাল। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) গ্যাব্রিয়েলকে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে নিয়োগের মাধ্যমে নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট, এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে এতদিন দেশটির শিক্ষামন্ত্রীর পদে দায়িত্ব পালন করছিলেন গ্যাব্রিয়েল অ্যাত্তাল। তিনি দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০ মাস ক্ষমতায় থাকার পর সোমবারই ইস্তফা দিয়েছিলেন এলিজাবেথ।

বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েলের আগে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস। ১৯৮৪ সালে ফ্রাঙ্কোইস মিটাররান্ড তাকে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের সময় লরেন্টের বয়স ছিল ৩৭ বছর।

জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন গ্যাব্রিয়েল আত্তালের হাতে থাকবে। একজন রাজনীতবিদ হিসেবে তার সাফল্য চোখে পড়ার মতো। দশ বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অখ্যাত উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ড বহনকারী একজন সদস্য ছিলেন মাত্র।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…