শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৬১ জন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসসহ বিভিন্ন অপরাধে বাংলাদেশিসহ ৫৬১ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার সেলাঙ্গর রাজ্যের বান্দার তাসিক কেসুমার বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ২০৫, মিয়ানমারের ২০০, নেপালের ৬৫, ইন্দোনেশিয়ার ৪৩, পাকিস্তানের ৩৮, শ্রীলঙ্কার তিন, কম্বোডিয়া, ভারত ও সিয়েরা লিওনের দু’জন করে এবং ক্যামেরুনের একজন। দাতুক রুসলিন জুসোহ জানান, বৈদুরি অ্যাপার্টমেন্টে যারা বাস করেন, তাদের প্রায় ৮০ শতাংশ বিদেশি। ঘনবসতি হওয়ায় অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের কষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল।এখানে বসবাসরত বিদেশিদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে অভিযোগ আছে।

তিনি আরও জানান, অভিবাসন আইনের অধীনে অন্যান্য অপরাধসহ বিভিন্ন অপরাধের জন্য বিদেশিদের আটক করা হয়েছে। তাদের আরও তদন্তের জন্য বুকিত জলিলের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।অভিযানে অংশ নেন ৪৫৫ ইমিগ্রেশন অফিসার, ৬০ জেনারেল অপারেশন ফোর্স, ১২ জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের পাঁচ কর্মী। এ সময় ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা, ইমিগ্রেশনের উপমহাপরিচালক (নিয়ন্ত্রণ) দাতুক কেন আনাক লেবেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ জাসমি মোহাম্মদ জুওয়াহির, সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামর উদ্দিন এবং ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত