সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সৌরজগতের বাইরে পৃথিবীর মতো নতুন কত গ্রহের খোঁজ পেল নাসা?

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আবিষ্কার করা বেশ কয়েকটি গ্রহতে প্রাণের অস্তিত্ব বা জীবনধারণের পরিবেশ থাকতে পারে।নাসা সৌরজগতের বাইরে পৃথিবীর মতো ৮৫টি গ্রহ আবিষ্কার করেছে নাসা। নির্দিষ্ট নক্ষত্র ঘিরে আবর্তন করায় গ্রহগুলোকে এক্সোপ্ল্যানেট নামে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি।

নাসার তথ্যমতে, আবিষ্কার করা বেশ কয়েকটি গ্রহতে প্রাণের অস্তিত্ব বা জীবনধারণের পরিবেশ থাকতে পারে। নাসার স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ও গবেষকেরা নতুন গ্রহগুলোর খোঁজ পেয়েছেন। নতুন গ্রহগুলোর আকার প্রায় ১১ হাজার মাইল থেকে সাড়ে ৩ লাখ মাইল পর্যন্ত। পৃথিবীর থেকে আকারে বড় গ্রহগুলো নক্ষত্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। এর ফলে এসব গ্রহে জীবনধারণের উপযোগী তাপমাত্রা থাকতে পারে।এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়েছে। তবে মিল্কিওয়ে গ্যালাক্সিতে অনেক এক্সোপ্ল্যানেট রয়েছে, যাদের এখনো খোঁজ মেলেনি।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ফেইথ হাথর্ন জানান, নতুন খোঁজ পাওয়া গ্রহগুলো অনন্য এক অবস্থানে রয়েছে। একেকটি গ্রহ আলাদা নক্ষত্রকে আবর্তন করছে। গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহের পরিবেশ পাথুরে হতে পারে, আবার কিছু গ্যাসীয় হতে পারে। এমনিতেই প্রাণের জন্য বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া খুবই বিরল ঘটনা। বাস যোগ্যতার জন্য গ্রহগুলোয় বেশ কিছু সুবিধা থাকতে হয়। সেই বিষয়টি নিশ্চিত করার জন্য ভবিষ্যতে আমরা গবেষণা করব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…