শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানী রক্ষায় সাধারণ মানুষকে অস্ত্র দিচ্ছে মিয়ানমার

সাধারণ মানুষকে অস্ত্র দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেক্স

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে মিয়ানমারের অনেক সেনা। অনেকে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছেন। একের পর এক ঘাঁটির দখল হারাচ্ছে সরকার। বিদ্রোহীদের এমন তৎপরতায় হুমকির মুখে পড়েছে রাজধানী নেইপিদো। রাজধানীতেও ঢুকে পড়তে পারে বিদ্রোহীরা; এমন শঙ্কা থেকে রাজধানী রক্ষায় আধাসামরিক বাহিনী গঠন করেছে মিয়ানমার।

থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইয়াঙ্গুন, বাগো এবং তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যেও মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে। আর মিলিশিয়ায় যোগ দিতে উদ্বৃদ্ধ করতে সাধারণ মানুষকে অস্ত্র, নগদ অর্থ এবং খাবার দেওয়া হচ্ছে।এদিকে, মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এ) রাখাইন রাজ্যের মিনবায়ারে তিনটি ঘাঁটির সবক’টির নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় সেনাসহ ও তাদের পরিবারের পাঁচশোর বেশি সদস্য আত্মসমর্পণ করেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে সব মিলিয়ে আরাকান আর্মির কাছে পাঁচশোরও বেশি মানুষ আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে রয়েছেন জান্তা সরকারের বিভিন্ন বিভাগের প্রধান, জান্তা বাহিনীর ডিভিশন কমান্ডার, নন-কমিশন্ড কর্মকর্তা, আহত ১০০ সেনা ও তাদের পরিবারের সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩৭ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত