সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শবে কদরে আল আকসায় মুসল্লিদের ঢল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

পবিত্র শবে কদরে (রমজানের ২৭তম রাত) প্রায় দুই লাখ মুসল্লি জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন।

ফিলিস্তিনের আল আকসা মসজিদে পবিত্র শবে কদরে (রমজানের ২৭তম রাত) প্রায় দুই লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।

শনিবার (৬ এপ্রিল) ফিলিস্তিনভিত্তিক বার্তাসংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “রমজানের শেষ শুক্রবার দুই লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন। আল আকসার গেটে কঠোর বিধিনিষেধ এবং ইসরায়েলি সেনা সদস্য থাকা সত্ত্বেও বরকতময় রজনী কদরের সম্ভাব্য রাতে তারা সেখানে নামাজ আদায় করেন।

সূত্রটি জানায়, ইসরাইলি বাহিনী আল আকসায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। তারা পশ্চিমতীরের মুসল্লিদেরও জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছিল।

ওল্ড সিটি ও আল আকসা মসজিদের প্রবেশ পথে যুবকদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের প্রবেশের অনুমতি দিয়েছে।

ইসরাইলি বাহিনী জেরুজালেমে প্রবেশের জন্য ইসরায়েল সরকারের অনুমতি না থাকায় কালান্দিয়া এবং বেতেলহেম চেকপয়েন্টে কয়েক ডজন বয়স্ক মুসল্লিকে ফিরিয়ে দেয়।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী ওল্ড সিটি ও তার আশেপাশের এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে।

জেরুজালেমের ওল্ড সিটি এবং আশেপাশের এলাকায় প্রায় ৩ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা ওল্ড সিটির চারপাশের অনেক রাস্তা বন্ধও করে দিয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…